ভিড়াই তরীর গতি
আব্দুল কাদির মিয়া
=============
দেখনা কে যায় বিষ নদীতে
নাওয়া সারিতে।
শীতল কাঁপা পরাণ খানি,
উনুন ঝারিতে।
হাসিলে যার চোখ বেয়ে জল-
গড়ায় না চোখ কোনে,
এই বুঝি সেই পড়লো খসে,
জ্বলার ফলন বনে।
ঢেউ খেলানো পরাণ খানি,
জীবন তরী বেয়ে,
না পায় খুঁজে কূল কিনারা-
যাত্রী পোষ্য নিয়ে।
ওরা শুধুই ছন্দ মালার-
ছন্দে মুতির ফুল,
লিখুনিতে ওদের ভিনে,
না পায় জ্যোতির কূল।
পাতায় পাতায় জনম ধরে,
থাকবে ওরা ক্ষোভ সিঁদুরে।
গায় কবিয়াল গায় মাঝি ধন,
উজান ভাটি ঘুরে।
এমনি করে রইবে ওরা,
থাকবে ভাবুক সুরে।
আয় সুধীগন আয় মহাজন,
আয় না হে দেশ পতি।
ওদের নিয়তির খেল আর না বলে,
তিন ধরে এক হাতের বলে।
উড়াই গানে জাতির সনদ,
ভিড়াই তরীর গতি।
Comments (13)