নিমন্ত্রন মোবারক হোসেন · Poems · 2016-07-18 · 729 views কল্প লোকের রাজ কন্যা এসো আমার বাড়ী, জীবন নামের পাগলা ঘোড়ায় দুজন দিবো পাড়ি। কষ্ট মেখে নৗল হবো সুখ মেখে লাল মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লাল মরিচের ঝাল। হাসি পাবে হরেক রকম কান্নায় মধুর স্নেহ তুমি আমি মাতাল হবো টের পাবেনা কেহ। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)