বিচিত্র বসন্ত
আসিলে বসন্ত মাছের
লাফে ঝাপে কাটে,
পাখিরা বসন্ত কালে
গাছে গাছে ডাকে।
মেঘেরা বসন্ত কালে
ঝরে ঝরে পড়ে,
আকাশ বসন্ত পায়
কাছে র্সূয্য পেলে
যুবতী বসন্তকালে
স্বামীর সঙ্গ চায়,
হাসেরা বসন্ত কালে
আলতা মাখে পায়।
যুবক বসন্ত কালে
মোহন বাশি হাতে,
বাঙ্গালীর বসন্ত কাটে
মাছে আর ভাতে।
Comments (6)