৪.
সকাল বেলার দিকে বের হতেই কানে একটা আওয়াজ ভেসে আসত । সে ধ্বনি যেন প্রতিনিয়ত শত শ্রমিকের কাজ করার পর ক্লান্তি মাখা দেহের শেষ ঘাম মুছে ফেলায় যে তৃপ্তির নিশ্বাস বুক জুড়ে বেড়িয়ে আসে তার মত শোনায় ।
এরকমভাবে আমি কখনও কোন ভিক্ষুককে চাইতে দেখিনি । আর পাওয়ার আনন্দটা তার বিধাতার সাথে ভাগ করে নেয়ার যে তীব্র বাসনা আর অনুভুতি , তা কেবল এক একটা আধারের রাতে জোছনার বার্তা শোনায় সে ভাষাহীন মুখে ।
হাত দুটো পেতে রাখেনা , কোন আকুতি শোনায় না ; শুধু সেই ধ্বনি সবার কানে জানিয়ে দেয় তার উপস্থিতি । প্রতিদিন দেখতাম তাকে রাস্তার ঐধারে ।
Comments (7)