৩.
এই পথই কোন কোন মানষকে জীবন দিয়েছে , আবার কারও কাছ থেকে নিয়ে গেছে অগণিত । আর সেই মানুষগুলোর মাঝে খুঁজে ফিরি আমি আসলে আজ এই মুহূর্তে কি পেয়েছি বা হারিয়েছি ।
এই রাস্তা ধরেই প্রতিদিন হেটে যাই অফিসে । নানান ব্যস্ততায় আর কোন কিছুই স্মৃতিতে আটকে রাখা আমার বড় দায় ! তবু কিছু তো রয়ে যায় ।
আজকের এই পথ আমার রয়ে যাওয়া স্মুতিতে আটকে আছে । ঠিক এই মোড়টা । আমারই বাড়ন্ত অভিজ্ঞতার চোখে এ মোড়ে আমি অনেককে দেখেছি ।
দেখেছি কেউ দাড়িয়ে ছিল কারও অপেক্ষায় পুরো বিকেল । আবার সকালে অনেককেই দেখেছি স্কুলে যাবে বলে দাড়িয়ে আছে ।
অথবা কোন সন্ধ্যায় এক অপ্রতিম সুখ দেবার আশায় হাত বাড়িয়ে থাকা কোন রমনী ।
(চলবে)
Comments (10)