মানুষ সম্পর্কের গভীরতা কখনো কখনো রক্তের বন্ধনে নির্ধারিত করে, আসলে তার প্রকৃত ভিত্তি বিশ্বাসের নীরব শিকড়ে প্রোথিত। রক্তের আত্মীয়তা জন্মসূত্রে মেলে, কিন্তু বিশ্বাসের আত্মীয়তা অর্জন করতে হয়। কারণ আপন হয়ে ওঠা সহজ, তবে আপনত্বের মর্যাদা রক্ষা করা খুবই কঠিন। পরিবার হলো আপন এক নীড় কিন্তু এই নীড়ে আপন থাকে কতজন আর পরিবারই আপন থাকে কতদিন!
ঘর ভর্তি মানুষে মজিদ মিয়া অসহায় বোধ করে, দরজার পর্দার আড়ালে অনেকগুলি রক্তচক্ষু মজিদ মিয়াকে হত্যা করবে ভাব নেয়। একটা মশা ছোট ভাইয়ের মুখে কামড়ানো অবস্থায় রক্ত আহরণে ব্যস্ত অথচ সে বোধহীন। এখন মনে হয় তার ধ্যান- জ্ঞান একটাই, বৈঠকে জিততে হবে। কুবুদ্ধি প্রয়োগে এমনি সে সুকনিমামা I ধারকর্জ আমার মাথায় দিয়ে ভাগ বাটোয়ারায় বেশী নেওয়া এখন তার মাথায় ঘুরছে তাই মশার কামড়েও শক্ত হয়ে বসে আছে সাঙ্গপাঙ্গসহ।
জীবনের এই পর্যায়ে এসে বুঝেছি, জীবন মূলত ধৈর্যেরই এক দীর্ঘ সাধনা। কেউ ছেড়ে গেলে, কেউ অভিমান করলে, কেউ অপবাদ দিলে কিংবা প্রত্যাশা অপূর্ণ থাকলে, প্রতিটি পরিস্থিতিতেই ধৈর্য ধারণ অপরিহার্য। এখন উপলব্ধি করি, ধৈর্য যত গভীর হবে, জীবন তত পরিণত হবে; প্রতিকূলতাও তত সহজে পাড়ি দেওয়া যাবে। মানুষের বাহিরটা একটা পৃথিবী, যা সবাই দেখতে পায়। আর ভেতরটা হলো সমাধি। সেখানে কতটা ভাঙছে, নীরবে শেষ হয়ে গেলে ও কেউ বুঝতে পারে না। অথচ এই অভিনয়ের ভুবনে সবাই হাসিমুখে ভালো থাকার গল্প বলে, অথচ নীরবতার আড়ালে চাপা পড়ে থাকে কতশত আর্তনাদ! মানুষ হাসির আড়ালে নিজের ভাঙাচোরা মনটাকে লুকিয়ে রাখে। বারবার কষ্ট পেয়ে একসময় কষ্ট প্রকাশ করাও ছেড়ে দেয়।কারণ সব কষ্ট সবাইকে দেখানো যায় না, কিছু কষ্ট নীরবেই বয়ে বেড়াতে হয়।
তাই আমি এই সংসারে কী করেছি সেটা না বলে সংক্ষেপে গল্প বলতে চাই। টপ টপ করে পানি পড়ে মজিদ মিয়ার চোখ হতে। গলা ধরে আসে যেনো মরুভূমির দমকা বাতাসে। মুখ হতে কথা বাহির হয় না এমনি পানি পানি বলে চিৎকার দেয় মজিদ মিয়া। পানি দাও “মা” পানি দাও, চিৎকার দেয় I
গল্পঃপ্রবাস( পর্ব ২২)
ছবিঃ আমাদের মেয়েদের।

Comments (0)
No comments yet. Be the first to comment.