গল্পের শুরুটা যেমনই হোক না কেনো কিন্তুু গল্পের কথা গুলো খুব বেশি ভালো লাগা চাই তার,কোথাও কোনরকম দুঃখের রেশ,এক কথায় মন বিষন্ন করে দেওয়ার মতো কোন কথা গল্পে থাকতে পারবে নাহ এমন শর্ত থাকত বোকা মেয়েটার ।

বড্ড জোর করে তাকে দিয়ে শুরু করেছি গল্পটা, এতো এতো শর্ত ছিলো তার, তবুও হাল না ছেড়ে অবশেষ আমার জয় হলো,
বোকা মেয়েটার সাথে বলতে গেলে অনেক জোর করেছি গল্প শুরু করতে....

না এটা আমার আর তার গল্প না,, আমার আর তার গল্পটা মোটেও জোর করে শুরু হয়নি বরং একটু বেশি তাড়াহুড়োয় শুরু হয়েছিলো ।

বয়স নাকি খুব বেশি হয়ে যাচ্ছে মা প্রতিদিন বলছে,,কিছুদিন পর নাকি চুল পাকা ধরবে সাথে দাত পড়বে এমন কথা মায়ের মুখে রোজ শুনতে হয়,,
আজও মা বলে যাচ্ছে আমি মুচকিয়ে হাসছি,আমার হাসি দেখে মা অনেক রাগে, তখন রাগে লুকিয়ে রাখা আদর,ভালোবাসা গুলো আরও বেশি টেরপাই,,

সব সময় বলে আমি না থাকলে কে তোকে এমন করে খেয়াল রাখবে,বয়স তো আমার কম হয়নি এখন শুধু মাটির নিচে যাবার পালা,,, তোরও তো কম বয়স হয়নি,,

এই যা তোমাকে কতবার বললাম এমন কথা বলবে না, আর বয়স আমার এতো কোথায় হলো সবে তো মাত্র ৩২...
আমার এমন কথা শুনে মা হেসে উঠে, বাবা যাবার পর মা আর আমি মিলে আমাদের পরিবার উহু মায়ের কাছে এই দু য়ের পরিবার নাকি পরিবার মনে হয় না তাই আজকাল উঠে পড়ে লেগেছে বিয়ের জন্য ।

গতকাল এর কথা হুট করে কিছু ছবি এনে দিয়ে বলল ___
শোন তোর গার্লফেন্ড থেকে যদি কম সুন্দর হয় তবে এই ছবি বাদ, আমি হেসে বললাম গার্লফেন্ড !!?? ও সব তো নেই সেই তো তুমি জানোই তবে কেনো বলছ,,

হঠাৎ করে বলে উঠলো নেই তো সত্যি?
আমি বললাম -নেই তো
ওমনি সামনে রাখা ছবি গুলো তুলে বাহিরে ফেলে দিলো,
আমি হা করে চেয়ে আছি, বলে উঠলাম ছবি যদি বাহিরে ফেলে দিবে তবে কেনো দেখতে বললে?
মা বলে উঠল সে তো এমনিতে পরীক্ষা করলাম কেউ আছে কিনা? এসব তো সব মডেলদের ছবি ছিলো,, আমার পছন্দে বিয়ে করবি নাকি নিজের পছন্দ আছে তা দেখলাম ।

অসমাপ্ত