আস-সালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এই সাইটটিতে সদ্য যোগদান করেছি। সাহিত্যের সংকটকালীন সময়ে এ ধরনের একটি ওয়েবসাইট নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। যাইহোক, আজ বাংলা সাহিত্য যে হুমকির মুখে পড়েছে তা থেকে উত্তরণের সম্ভাবনা খুবই কম। পাঠ্য বইয়ে বিশেষ নিয়মে সাধিত বহুবচনে পড়েছি,” রবীন্দ্রনাথেরা প্রতিদিন জন্মায় না”। কথাটি অস্বীকার করার কোন উপায় নেই । কিন্ত এটাও সত্য যে তাঁর মত অজস্র প্রতিভার অধিকারী ব্যক্তিত্ত্ব সমাজে আজো বিদ্যমান রয়েছে কিন্ত সঠিক মূল্যায়ন এবং প্রকাশ মাধ্যমের অভাবে প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব হচ্ছেনা ।
তাছাড়া সাহিত্যমনা মানুষ আজকাল খুঁজে পাওয়া ভার। বর্তমানে কাউকে কবিতা পড়ে বুঝিয়ে দিতে বললে তার গায়ে একধরনের কাপুনি ওঠে! বাইরের কবিতা দূরে থাক ছাত্র-ছাত্রীদেরকে সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতা মুখস্থ বলেতে বললে তাদের গালে মাছি ঢোকে। সাহিত্যে এরকম অনীহা দেখে সাহিত্যিকরা
দিনে দিনে নিরুৎসাহিত হয়ে পড়ছে। এর ফলে সাহিত্য ক্রমেই হারিয়ে ফেলছে এর নিজস্ব আবেদন । আলোচনা দির্ঘায়িত না করে আমি এ কথাই বলতে চাই যে, সাহিত্যকে তার নিজস্ব মর্যাদায় পুনঃঅধিষ্ঠিত করতে হলে সমাজ তথা জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে সহিত্যের মূল্যায়ন জরুরী নতুবা এই সংকট ক্রমেই ঘনীভূত হবে।