ভাবতে পারিনা আমি ভাবতে পারিনা
ভাবতে গেলে জীবন বাকে ছন্দ থাকে না
ছন্দ যদি নাইবা থাকে শূণ্য বন্দনা
বন্ধি হয়ে থাকলো ভূবন সুখ সাজলো না
সুখ যদি নাইবা সাজে প্রাণ বাঁচেনা
প্রাণ যদি নাইবা বাঁচে প্রেম থাকেনা
প্রেম যদি নাইবা থাকে ভালবাসি না
ভালবাসা যদি নাইবা থাকে জীবন থাকেনা
আর জীবন যদি নাইবা থাকে নিজেই থাকিনা
নিজে্ই যদি নাইবা থাকি কিছুই থাকেনা
তাই একটির সাথে অন্যটিও
পরস্পরায় মিলিত রূপে ঘটে ঘটনা ।
Comments (6)