ওরে প্রদ্বীপ নিভে গেলি
জীবন সংসার কি দেখলি ?
সময় হয়নি,হয়নি যাবার
অসময়ে নিভিয়ে দিলি
জীবন প্রদ্বীপটাকে ।
কি লাভ হলো,কার লাভ হলো
এমন মৃত্যুর আছে কি মানে ?
মহাপাপকে সঙ্গী করে
পাড়ি দিলি তুই পরপারে,
বৃথাই সকল পূর্ণি যাহা
করেছিলি এ জগতে ।
এত সুন্দর পৃথিবীটার
কি এমন ছিলো অপরাধ ?
যার উপর রাগ অভিমান
নিলি মৃত্যু স্বাদ ,
যেখান থেকে যায় না ফেরা
আনা যায় না আর ফিরিয়ে ।
ওরে বোকা! কি এমন দোখা
যা কাউকে পারিসনি বলিতে
নিজেই উন্মোচন করলি ফাঁশির মঞ্চ ।
পাইনা ভেবে,পায়না কেহ ভেবে
কি কারণ ছিলো তোর জীভনে,
অন্ধ দুঃখ একাই পুষে
করেছিস যন্ত্রণা অতি বড় ।
আপন ভাবোনি,বন্ধু ভাবোনি কাউকে
সঙ্গী করোনি মনের কথা
হায়-রে! বোকা,
নিজেই নিজেকে দিলি ধোকা
ঝড়ালি অকালে স্বজনদের চোখের পানি ।
নানান জনের নানান মত
মৃত্যু তোমার কি কারণ ?
মৃত্যুর রহস্য,রহস্যই থেকে গেলো
জানা হলো না,চাপা রইলো
মৃত্যুর পর শ্মশান ঘাটে ।
বি:দ্র: প্রদ্বীপ কুমার দাস নামের এক বিসিএস ছাত্র সবগুলো পরীক্ষা দিয়ে ২৮/০৬/২০১১ ইং সালে বাড়ির ফ্যানের সাথে গামছা বেঁধে আত্মহত্যা করে । তাকে নিয়েই এই কবিতা । (পরে অবশ্য যানতে পারি সে বিসিএস পরীক্ষায় পাশ করে ।)
Comments (7)