বিজয় সেতো আজ বিশ কোটি
বাঙ্গালীর অজস্র অজস্রতায়
গর্বিত বাংলাদেশ ।
যার তুলনা বর্ণনা রূপের নেই কোন শেষ ।
অশেষ মেহেরবান খোদাতালার কাছে
শ্রদ্ধ্যা ভক্তি সম্মান ও সালাম
যারা বুকের তাজা রক্তে
এদেশ বিজয়কে বিজয়ীত করেছে ।
রঙ্গিণ আলোকিত উজ্জল দ্বীপ্তময়
গৌধূলী আভা বিজয়ের হাসিতে
সজ্জিত আজও বাংলাদেশ ।
বিজয়ের চেতনায় মনোবল ফিরে
গাহি গান বিশ্বাসে অটুট বন্ধন
বর্ণে বর্ণে সাজে কবিতা,ছড়া,গল্প ও উপন্যাস
বিজয়ের গৌরবে গর্বিত আজও
আমি আমার বাংলাদেশ ।
Comments (5)