তুমি গিয়েছো চলে
শূণ্যতা বিরাজ করে
আলো আধারির খেলায়,
পরশ ভুলিয়ে ছিলে
তোমার বুকে আমার মাথা
রাখিয়ে ছিলে
বুঝিয়ে দিয়ে ছিলে
কাকে বলে ভালোবাসা ?

সেই তুমি বলো কেমন করে
হৃদয় ভেঙ্গে পর করে দিলে
ক্ষত বিক্ষত মনের দেহ
পারি না সইতে বেদনা ।

দুঃখের অশ্রুজল করে টলমল
অথৈ সাগর হার মেনে যায়
বিশ্বাসে সাজানো মনের পাড়া
বিরহের কামড় ছোবলেই সাড়া ।