বহুদিন পর যৌবনের ফাগুনের রঙে
প্রেম ভালোবাসার হিসাব কষতে গিয়ে
হিসাবে গরমিল জীবন বাজেটে
নৈতিংষ্ম সত্ত্বা আবরণ ডেকে
আলোর সীমা রেখা অতিক্রম
বাস্তব গতিশীল কল্প জগৎ
সুশীল সবুজ মুগ্ধকর চিত্র
মনে পরে অশার মিত্র্য  ।
গল্পের মতো দৃশ্যনাট্য
বাকি যা,তা ইতিহাস
সংশয় ভয় চিরতা
আশায় জাগায় সুবাতাস ।
কি করি কি বলি,হিসাব মেলে না যে
কালের খেয়ায় ভাসে অশ্রু,একটু সুখের স্বপ্নতে ।
তবু লিখি প্রতিদিনই
একটু একটু মায়াবী জড়তা
যদি উত্তর মিলে যায়
যা চাওয়া পূর্ণ বারতা ।