আমিতো দুঃখের বাগান করিনিতো চাষ
তবে কেন আমার মনের বাগান
দুঃখ ভোমড়ের বাস,
ও বিরহ তুমি বলো
ভালবাসায় কেন এতো ?
চোখের জলে গ্রাস ।
শান্তির লুকোচুরির যেখানে নয় থাকা
সেখানে অশান্তির আগুন,পুরে হৃদয় ফাঁকা,
দিন নেই রাত নেই কবু
যন্ত্রনার কাঁদন
এরই নাম কি অবশেষে ?
বিরহ শ্রাবণ ।
কোন কিছু হঠাৎ করে যায় না ভাবতে পারা
স্মৃতিগুলো এমন নীতির ,কােঠায় করে তারা,
বিশ্বাস ভাঙ্গে কবু আশা ভাঙ্গে
ভাঙ্গেরে স্বপন
এরই নাম কি অবশেষে ?
বিরহ ভুবন ।
Comments (4)