১৯
কোনো এক দুপুরে ভিজলে তুমি বৃষ্টিতে,
তোমার ভেজা শরীরখানি আটকে গেলো দৃষ্টিতে।
আমি কবি কাগজে-কলমে মাতলাম কিছু সৃষ্টিতে।
সৃষ্টি আর দৃষ্টি যুগল ভিজল শেষে বৃষ্টিতে।
২০
তোমার প্রিয় বাঁশি
আমি শুনে হাসি,
ওবাঁশি বড়ই সর্বনাশী।
২১
তোমার সুরে সুর মেলাতে
হলেম সংসার ছাড়া,
কেউ বোঝেনা তোমায় নিয়েই
আমার সংসার গড়া।
Comments (10)