ভালোবাসার ভাঙতি পঙক্তি (ছয়)
১৬
দীঘির জল টলোমল, সখির চোখ ছলোছল
কী চাস তুই আমায় বল, অন্তরেতে বানের ঢল।
সখি বড়ই চুপচাপ, ভেতর বাড়ি অগ্নুৎপাত
কঠিন সে উনুন তাপ, পুড়ছি দুজন দিনেরাত।
১৭
ভালোবাসা উড়াল দিলো অচিন কোনো গাঁয়
একবার হয়তো গিয়েছিলাম আমিও সেথায়,
বারে বারে মনটা কেনো সেদিক পানে চায়?
কিছু কী হারিয়েছি সেই সে অজানায়?
১৮
তোমার সাথে খাওয়া আমার তোমার সাথেই নাওয়া
তোমার সাথেই রাত-বিরাতে ভালোবাসার হাওয়া,
তোমার সাথে যত চাওয়া তোমাতেই সব পাওয়া
তোমার সাথেই শেষে এসে স্বস্তির গান গাওয়া।
Comments (10)