তিড়িং বিড়িং ইব্রাহীম রাসেল · Poems · 2013-09-24 · 778 views তিড়িং বিড়িং ঘাসফড়িং ঘাসের ডগায় কলিং, হরিণ এক আসলো ছুটে দুলিয়ে মাথার শিং। হালুম হালুম বাঘ মামা মোচে মাখে তেল, লম্ফ জম্ফ ঠাণ্ডা হলো পড়ে মাথায় বেল। ফিক ফিক দাঁত কেলিয়ে বানর হাসে গাছে, হনুমান এক ভেংচি কাটে বসে তার পাছে। ২৪.০৯.২০১৩ Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (14)