হরহামেশা ইচ্ছে-অনিচ্ছায় প্রচুর খাবার নষ্ট করছি আমরা। কখনও আফসোস, কখনও বা বিলাসীতার আবরণে ঢেকে ফেলছি তাকে। যারা উপরতলার মানুষ তাদের দৈনন্দিন উচ্ছৃষ্ট দিয়ে অনায়াসে দরিদ্র শ্রেণির দু-চারটা পরিবার চলে যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে সেইসব মানুষদের নীচুতলার মানুষের কথা ভাববার সময় কই! আমরা আমাদের উচ্ছৃষ্টগুলো যেখানে ফেলছি সেখান থেকে কুড়িয়ে, সেগুলো আহার করে জীবন ধারণ করছে কতিপয় প্রাণি। তারা কিন্তু আমাদের জাতীর কেউ। তারাও মানুষ। যখন চলার পথে এই দৃশ্যগুলো দেখি, লজ্জায় মাথা অবনত হয়। মানুষ হয়ে মানুষের জন্য আমরা কি করতে পারছি। অথচ একটু সদ ইচ্ছে থাকলেই আমরা এইসব মানুষগুলোর জন্য ভালো কিছু করতে পারি। আমার অতিরিক্ত খাবার গুলো যদি একটু ভালো পাত্রে রেখে এইসব মানুষের হাতে তুলে দিতে পারতাম, তবে এমন দৃশ্য আজ দেখতে হতো না।

                      আমার বিলাসবহুল গাড়ি, আমার গলায় টাই,  
                      আমার জাতীর অন্য কারো, গায়ে মাখা ছাই।
                      এমন ধন্য হওয়ার মাঝে কোনো সার্থকতা নাই।

১৮.০৯.২০১৩