পাল্টে গেছে চেয়ারখানা
উল্টে গেছে রূপ
কথা ছিলো- কথার কথা
চেঁচাস নারে, চুপ!

নইলে কিন্তু ঠেঁসে দেবো
গুড়িয়ে দেবো হাড়
পেটের কথা পেটে রবে
বের হবে না আর!