বিজয় মানে আলোর অভ্যুত্থান শ.ম. শহীদ · Poems · 2024-12-16 · 373 views বিজয় মানে আনন্দ আর বিজয় ফুলের ঘ্রাণ বিজয় মানে স্বদেশপ্রীতির আবেগ ভরা টান! বিজয় মানে- শহিদ স্মৃতি আত্মত্যাগের গান বিজয় মানে পেরিয়ে আসা রক্ত-নদীর বান! বিজয় মানে- সব রকমের যুদ্ধের অবসান বিজয় মানে- আঁধার ঘরে আলোর অভ্যুত্থান! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (11)