মাইন্ড করি না শ.ম. শহীদ · Poems · 2024-11-28 · 300 views রাত-বিরাতে জাতেপাতে কী আসে যায় ভাই লবন ছাড়া পান্তাভাতও গপগপিয়ে খাই পরের অন্নে ভাগ বসাতে ভীষণ মজা পাই। মজা পেয়ে উঠি ধেয়ে নামার গরজ নাই সুখের ঘড়া পূর্ণ হলেও আরেকটু সুখ চাই। মন্দ লোকের কটু কোথায় মাইন্ড করি না তাই। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)