ইনসাফ!
সে তো বাপ
রোজ রোজ ধুই;
তারপর
ভাজ করে
আলনায় থুই!

ইনসাফ!
কখনো তা
সাথে রাখি না তো
খামাখাই
ওটা চেয়ে
দুই হাত পাতো!