অরূপ খাতা শ.ম. শহীদ · Poems · 2022-11-14 · 507 views অরূপ খাতা স্মৃতির পাতা কতোই ছবি আঁকি কিছু ছবি নিত্য রবি কিছুরা দেয় ফাঁকি! কিছু হারায় সুদূর পাড়ায় কিছু যত্নে রাখি দুঃখ সুখে জড়িয়ে বুকে নিত্য মাখামাখি! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)