জহর আলী শহর গিয়ে
পহর গুণে রোজ-
রক্ত ঘামে যে যার কামে
কে রাখে কার খোঁজ!

করছে সবাই সময় জবাই
সময় কারো নাই
ভাবছে জহর ছেড়ে শহর
কখন গ্রামে যাই।।