পরিপাটি শ.ম. শহীদ · Poems · 2022-10-16 · 367 views দুঃখ যাদের ছোঁয় না তারা পায় কি সুখের স্বাদ? কনক যেমন যোগ্যতা পায় মিশেল হলেই খাদ! দুঃখে তেমন জীবন খাঁটি মন্দ- ভালোয় পরিপাটি! তা না হলে একপেষে ঐ জীবনটা বরবাদ।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)