দুইয়ে দুইয়ে চার হবে
সহজ অঙ্কের খেলা,
কিন্তু সেটা হচ্ছে নাকো
শুধু আমার বেলা।

দুইয়ে দুইয়ে তিন হচ্ছে
নতুবা হয় পাঁচ;
কারণটা কি? কোন মতই
হচ্ছে নাকো আঁচ!

যেমন কর্ম তেমনই ফল
সবার বেলায় ফলে;
ভালো কিছু করেও আমি
পড়ছি গ্যাড়াকলে!