খান সাহেবের তামদারি শ.ম. শহীদ · Poems · 2022-10-10 · 469 views বেঁচে থেকে পায়নি অষুধ চিকিৎসাহীন পাড়ি, খান সাহেবের মরনোত্তর- চলছে রে তামদারি। হাজার লোকের খানাপিনা বিশাল আয়োজন- দাওয়াতিরা দেখছে অবাক ‘খানদানীদের মন!’ ছয় পুত্রের আমিন! আমিন! ম’লভীর চোখে বান- "কবরে রেখো ঘুম পারিয়ে, বেহেশত্ করো দান।" Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)