আজ কেন নয়
কালকে করবি নামাজ আদায়
আজ কেন নয়, বলবি?
নিজেকে নিজেই ফাঁকি দিয়ে তুই
আর কতো দিন চলবি?
মৃত্যুকে এলে কি করে ঠেকাবি?
এখনই তো পারে আসতে!
প্রস্তুতি নেয়ার সময় পাবি কি?
পাবি কি যোগ্য সাজতে?
কালকের কাজ কালকে করবি-
জুম্মাবার আজ; চল তো!
গাছ লাগালে তবেই না তুই
ঠিক পাবি ঠিক- ফল তো!!
Comments (4)