কালকে ছিল বোতল যিনি
আজকে ফেঁপে ড্রাম!
একই হাটে খাজনা তোলেন
বুশ, বাইডেন, ট্রাম্প!
গণতন্ত্রের টুপির নিচেই
ধনতন্ত্রের জয়-
কর্তা সেজে ছড়ি ঘোরান
গোটা বিশ্বময়!
অস্ত্র নেড়ে- অর্থ-নীতির
সূচক রাখেন চাঙ্গা,
ক্যাঁচাল করে মিসকিনেরা
নিত্য ফ্যাসাদ দাঙ্গা!
Comments (4)