বিবেকের সাথে লড়ি না এখন
স্বার্থ নিয়ে ই লড়ি;
বসতে দিলে শুতে চাই আবার
শুতে দিলে গড়াগড়ি।
তুমি কি খাবে? কি খাবে ওরা?
সেই ভাবনাটা পাছে;
কবজি ডুবিয়ে নিজে খেতে চাই
যতটা- সামনে আছে।
"মানুষ মানুষের জন্য" বলা সেই
ভূপেনের কথা ছাড়ো;
নিজকে- আগে বাঁচাতে চাও তো
পরের অন্ন কাড়ো।।
Comments (6)