ডার্টি গেমের থার্টি পূরণ
উড়নচণ্ডী মন-
সংসার কানা করতে করি
স্বার্থক আয়োজন।

সমাজ কানা করতে পারি
খুব সামান্য চালে,
জাত মেরেছি হাজার হাজার
যেই ফেঁসেছে জালে।

দেশ কানাতে সামান্য বাকি
একটু হলেই পারবো
তার পরে কি? সংগোপনে-
পঁচা দেশটা ছাড়বো।।