খানেওয়ালা শ.ম. শহীদ · Poems · 2022-09-30 · 355 views চাটুকার চেটে খায়- নেতা খায় কামড়ে, তোষামোদকারী কয় খানেওয়ালা হাম রে! চামচারা চুষে খায় কেবা বলে থাম রে! খাওয়াতেই বিজি সবে জন, জনি, রাম রে। গোশত্ খায়, হাঁড় খায় আর খায় চাম রে খেতে খেতে ভুলে যায় ঠাকুরের নাম রে।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)