সাধের স্বাধীনতা শ.ম. শহীদ · Poems · 2021-12-16 · 424 views গাছের সাথে আগাছার বাড়- বাড়বে সমান তালে- দেখে এসেছি আমরা সবাই এটাই কালে কালে! সুরত দেখে যায় না বোঝা- মনের কী খবর? কে যে হেথা ‘মীরমদন’ আর কে যে ‘মীরজাফর’!! সাবধানে তাই চলতে হবে বলতে হবে কথা; নইলে খোয়া যেতেও পারে সাধের স্বাধীনতা! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)