হার শ.ম. শহীদ · Poems · 2021-10-28 · 471 views ভাই রে... মাইনেন না ভান ধরছি এই দেহেন কান ধরছি-! যাই রে! আমি যহন শুরু করি একটা ছাইড়া দুইকে ধরি আপনে থাকেন- চাইরে! কেমুন কইরা ধরমু টিকি বুদ্ধি করি আমি ঠিকই। সাঁই রে! ডাইনে খুঁজি বায়ে খুঁজি হ’রান হইয়া তয় না বুঝি- সব নাগালের- বাইরে।। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)