পাগলামী শ.ম. শহীদ · Poems · 2021-10-22 · 472 views চিত্র দেখে মিত্র হাসে বোধের ঘরে খিল! এক পাগলে শান্ত জলে টুপ করে দেয় ঢিল! - কি হলো রে বেণী মাধব? - নিকুচি করি তোদের আদব! দেখনা চেয়ে কান নিয়ে ঐ ছুটছে বনের চিল কান না হলে তোদের সাথে কি করে হয় মিল? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)