মাপাকথা, চাপাকথা, ফাঁপাকথাও আছে
কিছু কিছু কথা নাকি- ধরে আতা গাছে!
আতা গাছে তোতা পাখি সেও কথা বলে-
আকথা-কুকথা যতো হাওয়ায় উড়ে চলে!
কাঁচাকথা, পাকাকথা, কথা ছোট বড়ো
কথাতে হাজার লোক- হয়ে যায় জড়ো
নেতা-অভিনেতাদের- কথা যেন- খই
চুপকথা- রূপকথা- কথা হয় বই।
হক কথা, ঠক কথা আরও কথা আছে
কিছু কথা না বলাই থাকে কারো কাছে।
কিছু কথা এমন আছে খুব বেশী জোর-
জাতিকে দেখায় পথ, আলোকিত ভোর!
কথায়-ই কথা আসে- কথা ফিরে যায়
কেউ কেউ এমনও হয়- কথা গিলে খায়!
গিলে খাওয়া কথা যেন- দিলে পায় ঠাঁই
কথায় কথার জের, টা-টা, বাই বাই!
Comments (8)