অল্প কথার গল্পে যদি
যায় ছড়িয়ে আলো-
যে যাই বলুক বলবো আমি
সেটাই অনেক ভালো!

সত্য ন্যায়ের তথ্য নিয়ে-
ছড়ায় আগুন জ্বালো,
দূর হয়ে যাক সমাজ থেকে
যতো আঁধার কালো!