মন ভেজাতে চাইনা সখি-
মন তো ভিজেই আছে,
আমার চোখে চেয়ে দেখো
বর্ষা কেমন নাচে!

ধুসর ধুসর স্বপ্নগুলো
স্মৃতির মাঠে উড়ায় ধুলো
অযুত আশার প্রজাপতি
তার ছোঁয়াতেই বাঁচে!