শিক্ষক হবো; শিক্ষা দিবো
মান বাঁচাবো দেশের
চলবে কলম ন্যায় নীতিতে
ভয়টা মোদের কীসের?
আজকে যারা ছাত্রসমাজ
কাল ধরবে দেশের হাল
অজ্ঞতাকে ঠেলব দূরে
আনব নতুন সকাল।
অবহেলা নয়কো মোদের
আমরা শিক্ষা গুরু
শিক্ষার আলোয় ভয় পাবে সে
অজ্ঞরা আর ভীরু।
শিক্ষা ছাড়া কেউ কখনো
দেখবে নাকো আলো
আজকে সবার একটাই পণ
শিক্ষক হবো চলো।
Comments (6)