দোস্তো দেহো রোগ্ন শরীর
খেটে যাই একমনে,
পড়ে থাকি একা সভ্য সমাজের
চারিধার তার এক কোণে।
ঘর্মাক্ত দেহ,কর্দমাক্ত মুখ
ঘাম পড়ে টপটপ,
সুখের উল্লাসে মাতোয়ারা কারা
সাজ পড়ে রপতপ।
লালে লাল হয়ে গেছে লালচে
পরিচিতো সেই মুখ,
কষ্টের শেষে তবু ও একখানা হাসি
মন্ত্রময় সেই রূপ।
তাদের হাসির আড়ালে থাকে
দুঃখ রাশি রাশি,
দুঃখের হ্রেষ দিয়ে যায় যারা
তারা থাকে হাসি হাসি।
এ জগতের হায়
রূপ বড় দায়
বড় নির্মম তার নিতী।
গরীবের দুখ
ধনীদের সুখ
দিয়ে যায় পেটে লাথি।।
Comments (3)