এই যে একটা নীল আকাশ
তার সবটুকু নীলের স্বরাজ
তোমায় দিলাম
এই যে একটা নদী
তার সবটুকু গতি
তোমায় দিলাম।
এই যে একঝাঁক পাখি
তাদের সবটুকু মুখর ডাকাডাকি
তোমায় দিলাম
এই যে ঘন বন
তার যতটুকু গভীর মর্ম
তোমায় দিলাম।
এই যে একটা পাহাড়
তার সবটুকু বাহার
তোমায় দিলাম
এই যে দেখছো ঝর্ণাধারা
তার সবটুকু নৃত্যের ধারা
তোমায় দিলাম।
এই যে রাতের চন্দ্র-তারা
তাদের সবটুকু রূপের পশরা
তোমায় দিলাম
এই যে বৃষ্টির সৃষ্ট কনা
যত আছে খড়া কাটার প্রার্থনা
তোমায় দিলাম।
Comments (16)