___বিজয় রায়____

ওহে দূষ্টির সাধিনী
কল্পনার জ্যোতি ।
মনের অগোছালো কাব্যবানী
শোনাতে চাই আমি এই এক্ষুনি ।
জানকি তুমি,জোৎস্নাত্ব আলোকিত রাতে
কিংবা বসন্তের রঙ্গিন মোহনায়
বর্ষার ঝর ঝর বৃষ্টির কনায়
গ্রীষ্মের ঠা ঠা..রৌদ্দের,মিষ্টি রসের ছোয়ায়
মন শুধু তোমাকেই খীজে বেড়ায় ।

মনেতে ভাবনার নদীটি চেয়ে থেকে আনমনে,শুধু শুধু বলে
তোমাকে নিয়ে যাই,স্বপ্ন মোহনায় স্বপ্ন পরীরদেশে ।
ছুটে যাব প্রজাপতির পিছু পিছু
দুজনে মিলে সাজাব রঙ্গিন কিছু ।
কিন্তু কই,স্বপ্নের মোহনায় স্বপ্নে
তুমি তো আছ অনেক দুরে ।
মনের অগোছালো আধ্যান্তিকে
তুমি আছ মোর দুটি চোখের তারাতে ।
পথ চেয়ে বসে থাকি
অপেক্ষার প্রহর গুনে।