""বর্ষায় জল অবিরাম""
আসমান হতে আজি পরশ হেরিছে
মঙ্গলময় প্রার্থনায় উদ্বেলিত উদাসী
কোন তরে যাই ব্যকুলতার সুন্দরী।
প্রথম প্রহরে উদিল আলোক দেউরিতে
মনের গহীন হতে এসো বেড়িয়ে চাহো
ভাবলীলায় মগ্ন পথিক নিরব নয়নে।
বর্ষা নয় এ এক পলক জল অবিরাম
দুর দিগন্তে ছুটেছে আজি উল্লাসে
হে জগৎ পালক দাও মনের শ্রান্তি।
Comments (3)