আজ দুপুরে ঘুমিয়ে মেসে
খোলাই ছিল দোর,
সেই সুযোগে মোবাইল নিয়ে
দৌঁড় দিয়েছে চোর!
আমরা তো ভাই পিছু নিয়েছি
হাতে বাঁশের লাঠি,
অবশেষে চোর ধরেই
ভেঙেছি সাটার-কাটি!
আমরা তো ভাই দারুণ খুশি
মিটেছে মনের জ্বালা,
এবার দাও ক্ষতি পূরণ
নয়তো ঘরে তালা!
চোর মেরে এখন দেখি
পড়েছি মহা ফাঁদে,
জরিমানা হবে, সাজা হবে
বোধ হয় একটু বাদে!
...........................
বিঃদ্রঃ পুরোপুরি সত্য ঘটনা অবলম্বণে লেখা!
27.02.2015
Comments (12)