আমার কাছে আছে একটি কবিতা
যা হয়তো তোমাকে নিয়ে লিখা।
আমার কলম চলে তোমাকে ভেবে
হয়তো এটাই আমার নেশা।
আমার ভাবনা ভেবেই চলে তোমার
ভালোবাসার কথা।
একটি সময় ছিলো যখন বলতে
আমায় নিয়ে কথা।
তোমার ভাবনাই ছিলাম শুধুই আমি
জানি না কি হয়ে গেলো আজ।
তুমি কোথায় আর আমি কোথায়
এ বুঝি ভালোবাসার পরিহাস।