কিছু মানুষ গভীর রাত পর্যন্ত কারো জন্য
অপেক্ষা করে।
একটা ফোন কলের অপেক্ষা করে,
অথবা একটি মেসেজের,
কিছু মানুষ গভীর রাতে অতীতের
পাতা খুলে বসে।
দেখে হারিয়ে যাওয়া মানুষটার
হাসিভরা মুখের ছবি।
অতীতের ভালোবাসা ভরা টেক্সটের
মিথ্যে ভরা লাইনে চোখ
ভিজিয়ে ফেলে।
কেউ কেউ চোখের
সামনে সবচেয়ে ভালবাসার
মানুষকে পর
হয়ে যেতে দেখে।
ইচ্ছে করে বলতেঃ
"চলে যেয়ো না,,
থেকে যাও।
তোমার নরম হাতের মাঝে আমার শক্ত
হাতটা ধরে রাখো।"
জগতে কিছু মানুষ কাউকেই আপন
করে পায়
না।
বড় বড় ভালোবাসার সমীকরনের উত্তর
মেলে না।
কেবল বিশাল বিশাল পাতার
লেখা গুলোর ওপর একটা লম্বা দাগ
টেনে দেয়া হয়ঃ she/he deceived you!!
Never loved you!!
সত্যি ভালোবাসাটাই অপরাধ
হয়ে দাড়ায়।
তাই
কিছু মানুষ রাতে ঘুমায় না।
ঘুম আসে না।
রাতের আকাশের
মিটিমিটি তারারা যেন
বলতে থাকেঃ
তুমি একা, ভীষণ একা !!
Comments (19)