কুসুম কলি সিদ্ধ সুধা
পান পাতা লাগে মিঠা
অমৃত স্বাদ জাগে প্রাণে
কুসুম কলির রঙ্গিন সূতা
খোলো দুয়ার ছক
বাঁধানো নকশী কাঁথার ।

বাজলো আবার সুরের গান
খোলো দুয়ার খোলো
আলতা মাখা পায়ে
নুপুর বাজে রাঙা বধূ
যায় পালকি চরে
ছেরে বাপের বাড়ি ।

মুক্ত মাখা হাতের কাকন
ছক বাধানো নকশী কাঁথার
পান পাতার স্বাদ লাগে মিঠা
কুসুম কলি সিদ্ধ সুধা
মিঠা তালের রস
কুসুম কলি খোলো দুয়ার
রঙিন সুতায়ে
আঁকবো নকশী কাঁথার ।


তারিখ : ১৪ -১০-২০২০