আমার যখন মন খারাপ তখন
আকাশ পানে তাকিয়ে থাকি
তোমার কথা ভাবি ।
মেঘের ফাঁকে
তোমার মুখটি, আমি খুঁজি
জানি, তুমিও কোনো জায়গা থেকে
ওই আকাশটা দেখছো ।
আজ তুমি ও আমি কত দূরে
জানো, আমি এতীম বলে,
ভালোবাসে না কেউ মোরে,
এখন তুমিও নেই ।
দিন গুলো কাটছে আমার, পাহাড় সমান
ব্যথা ভোরে নিয়ে এই বুকে
তোমার অপেক্ষায়,পালাতে চাই
সবকিছু ছেড়ে মেঘের ফাঁকে ।
Comments (9)