- সোহরাব রিপন
এক বৈশাখে দেখা পেলাম তোমায়
জৈষ্ঠতে হলো পরিচয় ----
আষাঢ়ে একটু করে লাগলো ভালো
শ্রাবণে মনটা পাগল হলো।
ভাদ্রতে একটু করে কাছে আসি----
আশ্বিনে বললাম তোমায় ভালোবাসি।
কার্তিকে তুমি দিলে মূচকি হাসি--
অগ্রহায়ণে হলাম একটু পাশাপাশি।
পৌষ মাস কেটে গেল ঠান্ডায়
মাঘে বললে চিন্তার কারণ নাই
ফাল্গুনে ডাকলে ও বড় ভাই
চৈত্রে বললে সিট খালি নাই।।।।
Comments (5)