কারা যেন অন্ধকারেও পরে আছে মুখোস
বাবা বলেন শত অবিচারেও করো না আপস
চুপিচুপি ফিসফিস কথা বলে কারা
হুমকি চিঠি রাজনীতি মানুষ সর্বহারা
নোনা ইট ঘুনধরা দীর্ঘ অবক্ষয়
মিথ্যে কথা নতুন মোড়কে পুতিগন্ধময়
কারা যেন অন্ধকারে পরে আছে মুখোস
বাবা বলেন শত অত্যাচারে করো না আপস
অন্ধকার নিভে গেলে পরে থাকে চিলেকোঠা
প্রতিদিন যুদ্ধক্ষেত্রে বারুদের স্তূপ এ হাটা
সন্ধ্যাশেসে রাত্রি নামে ক্লান্ত মুখের মিছিল
সাবধানেতে ছো মারবে মুখোশধারী শিকারী চিল
আগল খুলে বর্ষা ভুলে বদ্ধপাগল একটি লোক
মৃত্যুকোলে দাড়িয়ে ছিল হাতে নিয়ে বিদ্যুতচমক
বাবার কথা সর্বক্ষণ মিশে গেছে রক্তধারায়
তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাড়ায়